Header Ads

Header ADS

নুরুননাহার - টিফিন নিয়ে ভাবনা, ৫ মিনিটে রান্না, দারুণ স্বাদে মিঃ নুডলস

বর্তমান সময়ে গুগল ট্রেন্ডস এর এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে,সম্প্রতি বাংলাদেশের মানুষের +৯৫০% খাবার সম্পর্কে গুগল এ জানতে চেয়েছেন। এতে বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি খাবার হলো নুডলস। 





 🍜 সেরা স্বাদ ও পুষ্টি গুণ  নিয়ে বাজারে এলো মিঃ নুডলস। 


নুডলস বর্তমান সময়ে একটি জনপ্রিয় ও ঝটপট তৈরি করা যায় এমন একটি মজাদার নাস্তা। এটা বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। অনেকে নুডলস কে সকালের নাস্তা হিসেবে তৈরি করে খেয়ে থাকেন। আবার যে কোন মেহমান আপ্যায়ন, বাচ্চাদের স্কুলের টিফিন, সন্ধ্যার নাস্তা হিসেবে এর ব্যাপক চাহিদা রয়েছে। নুডলস সিদ্ধ করে এবং ভেজেও খাওয়া যায়। তবে এটি সিদ্ধ করে খাওয়ার উপকারিতাই অনেক। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির নুডলস পাওয়া যায়। প্রত্যেকটা ভিন্ন স্বাদে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি হলো মিঃ নুডলস। নুডলস শরীরের জন্য যেমন উপকারী আবার এতে ক্ষতিকর দিকও রয়েছে। 


অপকারিতাঃ ছোট বড় সকলের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে রয়েছে নুডলস। কিন্তু নুডলস শরীরে ক্ষতিকর প্রভাবও বিস্তার করে। নুডলস এ চিনি, বীট লবন, চর্বি, ফ্যাটি এসিড ও কৃত্রিম ফ্লেভারের দ্রব্য রয়েছে। এছাড়াও নুডলস এ থাকা সোডিয়াম শরীরের জন্য খুব ক্ষতিকর। নুডলস এর এই ক্ষতিকারক উপাদান গুলোর ফলে হার্টে প্রবলেম হয়। হজম শক্তি কমে যায় ফলে গ্যাসের সমস্যা হয়। অতিরিক্ত টেস্টিং সল্ট এর ফলে বাচ্চাদের খাবারের রুচি কমে যায়। শরীরের ওজন দ্রুত বেড়ে যায়। এছাড়াও আরও কিছু সমস্যার সৃষ্টি হয়।


উপকারিতাঃ নুডলস বাচ্চাদের একটি অন্যতম প্রিয় খাবার। বিভিন্ন ভাবে তৈরি করে নুডলস খাওয়া যায়।নুডলস বাচ্চাদের শরীরের গঠন বৃদ্ধিতে সহায়তা করে। নুডলস এ বিদ্যমান কার্বোহাইড্রেট শরীরের হাড় মজবুত করে দেহ বৃদ্ধিতে সহয়তা করে। নুডলস এ থাকা ভিটামিন মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে। এর মধ্যে আরও রয়েছে ভেজিটেবল অয়েল এবং মিনারেলস যা শরীরের জন্য খুব উপকারী। 


⭐নুডলস এর উপাদান সমূহঃ

    🔹ময়দা

    🔹পটেটো স্টার্চ

    🔹 ভেজিটেবল অয়েল 

    🔹লবন

    🔹সোডিয়াম বাই কার্বোনেট

    🔹থিকেনার 

     🔹ভিটামিনস

     🔹প্রোটিন

     🔹কার্বোহাইট্রেড

     🔹মশলা

     🔹ফ্লেভার 

     🔹কালার, প্রভৃতি। 



✳️ প্রস্তুত প্রনালীঃ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নুডলস রান্না করে থাকি।রান্নার ভিন্নতায় স্বাদ বহু ধরনের হয়ে থাকে। যেমনঃ

🫑 ভেজিটেবল নুডলসঃ নুডলস রান্না করতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি এটিকে কিভাবে মজাদার করা যায়। তখন আমরা বিভিন্ন উপকরণ ঠিক করি, এর মধ্যে ভেজিটেবল নুডলস অন্যতম। এই নুডলস রান্না করার জন্য আমাদের করনীয় হলোঃ

🔹প্রথমে কতজন মানুষের জন্য কতটুকু নুডলস রান্না করবো তার পরিমাণ নির্ধারণ করা।

🔹এরপর চুলায় একটি হাড়িতে পানি দিয়ে তা ভালো করে জ্বাল করবো পানি না ফুটে  ওঠা পর্যন্ত। 

🔹এরপর পানি ফুটে উঠলে এরমধ্যে নুডলস ছেড়ে দিতে হবে। 

🔹নুডলস পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেলে তা ছাকনির সাহায্যে পানি ঝড়িয়ে নিতে হবে। 

🔹এরপর হাড়িতে তেলের মধ্যে পেয়াজ কুঁচি, মরিচ কুঁচি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভালো ভাবে ভেজে নিতে হবে। 

🔹সবজি ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যাগী মশলা এবং সিদ্ধ করা নুডলস ছেড়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ভেজিটেবল নুডলস। 


🍗চিকেন নুডলসঃ মজাদার চিকেন নুডলস রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ ও প্রস্তুত প্রনালীঃ

🔹প্রথমে কতটুকু রান্না করবো তার পরিমাণ নির্ধারণ করতে হবে। 

🔹এরপর চুলায় হাড়িতে পানি গরম করে নিতে হবে। 

🔹ফুটন্ত গরম পানির মধ্যে নুডলস ছেড়ে দিয়ে পরিমাণ মতো সিদ্ধ করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে ছাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। 

🔹চুলায় হাড়িতে তেল গরম হয়ে গেলে একে একে এরমধ্যে পিয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি দিয়ে ভালো ভাবে নেড়ে নিবো, এখন এর মধ্যে মুরগির মাংস কিমা করে দিয়ে দিবো সাথে মশলা। 

🔹এরপর সব উপকরণ ভালোভাবে ভেজে এর মধ্যে সিদ্ধ করা নুডলস ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিবো গরম গরম  ইয়াম্মি চিকেন নুডলস। 


🪺এগ নুডলসঃ মজাদার এগ নুডলস প্রস্তুত প্রনালীঃ

🔹 এগ নুডলস রান্না করার জন্য আমাদের প্রথমে নুডলস এর পরিমাণ ঠিক করতে হবে যে আমরা কতজন মানুষের জন্য রান্না করবো। 

🔹সর্ব প্রথম একটি কড়াইয়ে পানি দিয়ে তা চুলায় বসিয়ে দিবো। এরপর পানি উঠা পর্যন্ত অপেক্ষা করবো।

🔹কড়াইয়ের পানি ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে নুডলস ছেড়ে দিতে হবে। নুডলস পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেলে তা ছাকনিতে ঢেলে নামিয়ে নিবো। 

🔹এরপর কড়াইয়ে পিয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি দিয়ে ভালো ভাবে নেড়ে নিবো। পিয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তার মধ্যে কয়েকটি ডিম ভেঙে দিবো। দেওয়া হলে পিয়াজ মরিচের সাথে ডিম এবং নুডলস মশলা ভালো করে মিক্সড করবো। 

🔹ডিমের মিশ্রণ তৈরি হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা নুডলস ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিবো গরম গরম টেস্টি এগ নুডলস। 


🍅 সস নুডলসঃ বিভিন্ন ধরনের মজাদার নুডলস এর মধ্যে অন্যতম হলো সস নুডলস। সুস্বাদু সস নুডলস এর প্রস্তুত প্রনালীঃ

🔹সস নুডলস রান্না করতে হলে আগে আমাদের চুলায় হাড়িতে পানি দিয়ে ভালোভাবে জ্বাল করে নিতে হবে পানি না ফুটে ওঠা পর্যন্ত। 

🔹এরপর পানি ফুটে উঠলে এরমধ্যে নুডলস ছেড়ে দিতে হবে। ফুটন্ত পানিতে নুডলস পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেলে তা ছাকনির সাহায্য নিয়ে ছেকে ফেলতে হবে।

🔹এরপর হারিতে পিয়াজ কুঁচি কাঁচামরিচ কুঁচি দিয়ে এর মধ্যে বিভিন্ন সবজি যেমন গাজর ক্যাপসিকাম, চিজ এবং টমেটো সস,ওয়েস্টার সস হোয়াইট সস দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। আমরা চাইলে এই সস নুডলস এর মধ্যে ডিম বা মুরগির মাংস দিতে পারি।

🔹এরপর সব উপকরণ ভালোভাবে মিক্সড করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করা নুডলস ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিবো মজাদার সস নুডলস। 

🔹এবার গরম গরম পরিবেশন করুন। 


আমাদের ব্যাস্তময় জীবনে সহজ এবং দ্রুত নাস্তা আইটেম হলো নুডলস। এটি একদিকে যেমন পুষ্টি গুণ সমৃদ্ধ তেমন মজাদার। 






No comments

Powered by Blogger.